রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

এই বৈশাখে...

এই বৈশাখে... © শাহানী রমেশ।

এই বৈশাখে...
ছেড়েছি ঘর তোমার ডাকে।
তুমি ফিরিয়ে দিও না
এই গৃহছাড়া পাগলটাকে।।
শ্যাম-বরণ নীরদ-মেঘে
বিনোদ বেণীর অনুরাগে
দেখেছি ঘোর তোমার চোখে।।
ফুল ফুরানো বকুল শাখে
কূল হারানো নদীর বাঁকে
ছেড়ো তীরবেঁধা পাখিটাকে।।