রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

আয়না

আয়নাকে আজ বড় ভয়
জানি না লাগে কেন।
দাঁড়াইনি আয়নার সামনে
তবু দুইটি সত্ত্বার প্রকাশ কেন।।

অনেক ভয় পাই এখন আঁধারে
প্রদীপ জ্বালি না তাই এ ঘরে।।
হৃদয় নীরব অনলে পুড়ে
তবু যে ছাই হল কেন।।

নিজের মনকে পড়শি বানাই
বাঁচার দর্শন খুঁজে না পাই।।
আরশিনগরে পড়শি লালন
তবু পায় না খুঁজে কেন।।