চোখের নেশায় ভুল করি...
পড়ে আছে শিউলি মালা
ভেবে বসি ফুলপরি।।
কাজল আঁকা দুটি আঁখি
আঁধার ডেকে আনে।
আলোর ভেলা মুচকি হাসে
শরৎ গগন পানে।
আলো আঁধার সবই আছে
নাই মমতা চোখে।
মায়াবিনী টানে তবু
আমায় স্বপ্নলোকে।
তার ঘাটেতেই স্বপনতরী...
থেমে আছে তবু কেন
ফিরে আসার পথ ধরি।।
শীতলপাটি বোনে যে চোখ
দারুণ খরার দিনে।
বিজলী ঝলক দিয়ে সে কি
নেবে আমায় চিনে।
আগুনঝরা নয়নতারা
ফাগুন খুঁজে মরে।
শ্রাবণ তারে অহঙ্কারে
নজরবন্দী করে।
বাঁধন ছিঁড়ে জলের পরি...
মনে এলো তবু কেন
ভুলে থাকার ভুল করি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন