সোমবার, ২৮ মার্চ, ২০২২

মানবিক মূল্যবোধ

 ফেসবুকের একটি গ্রুপ। সদস্যগণ মূলত হিন্দি-ভাষী। সেখানে একটি পোস্ট দেখে থমকে গেলাম। ছবিসহ পোস্টটি দেখে মনে হল, কোনও নিউজপোর্টাল থেকে নেওয়া হয়েছে। ছবিতে একজন বৃদ্ধা আর একটি শিশু দু'জন পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদছে। বৃদ্ধা শিশুটির দাদী। স্কুল থেকে শিক্ষাসফরে শিশুদের নিয়ে যাওয়া হয় বৃদ্ধাশ্রমে। সেই বৃদ্ধাশ্রমেই শিশুটি খুঁজে পায় তার দাদীকে। মা-বাবা তাকে জানিয়েছিল, তার দাদী অন্যত্র বেড়াতে গিয়েছে- কোনও আত্মীয়ের বাড়ি।

ঘটনা এটুকুই। কিন্তু বড় একটা প্রশ্ন থেকেই যায়। কী শিক্ষা দিচ্ছি আমরা শিশুদের। আমাদের মানবিক মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে! শিশুদের মূল্যবোধ সৃজনে আমরা ব্যর্থ হচ্ছি না তো!


২৮ মার্চ ২০২২। ২৩:০০

খুলনা, বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন