ভাবনা...
শাহানী রমেশ
থেমে যাওয়া নদীর স্রোতে
নৌকা চলে কষ্টে-ধীরে।
পাশের ক্ষেতে শীতের শিশির-
ভেজা ধানের শীষে বসে
দু'টি শালিক ভাবে মনে...
আলের উপর বসে যে লোক
চিবোচ্ছে পান আপন মনে,
সে কি ছিল গত জন্মে
দুষ্টু শালিক; শিষ দিয়ে গান
গাইত নাকি বকুল বনে!
আমি ভাবি শালিক দু'টি
ছিল নাকি গত জন্মে
মানুষ নামের ভয়াল পশু
নাকি শিশু ছিল কোনও
স্বপ্নে ঘেরা মা'য়ের কোলে
মানুষ হয়ে উঠবে বলে।
-------------------------
১৩ হেলাতলা সড়ক
খুলনা ৯১০০
২২/১১/২০২১
২২:৫৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন