শনিবার, ১ জুলাই, ২০২৩

আবার আয়না

আবার আয়না।

জীবনের অর্ধেক দুঃখ হল, ভুল মানুষকে বিশ্বাস করা। বাকি অর্ধেক দুঃখ- ঠিক মানুষকে অবিশ্বাস করা। নিজেকে এখন বেশ দুর্বল মনে হয়, সহজে ভেঙ্গে পড়ি। মিথ্যে বলা রপ্ত হয় নি, সত্য গোপন করি।

আয়নার সামনে দাঁড়ালে- সে বলল, আমিও দুর্বল; সামান্য আঘাতেই ভেঙ্গে পড়ি। তবু যে কোনও পরিস্থিতিতে মিথ্যা বলি না, সত্য দেখিয়ে দিই।

‐---------------

02 July 2021 [FB post]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন