হিংসুটে নীরবতা
ভাঙতে চায় আজ
শ্রাবণের লাজ।
নোংরা প্রলোভনে
বিনা মেঘে সে আজ
ফেলেছে হৃদয়ে বাজ।।
শিউলির দিন শেষ
বকুল অহঙ্কারী
মানস সরোবরে
শেওলা রকমারী।।
হালকা জলধারা
কেড়ে নিতে চায় কাজ
মন শিকারী বাজ।।
বরষার কলতান
কিছু চটুল গান
হয়ে আসে ক্ষত্রিয়ের
ক্ষীয়মাণ কৃপাণ।।
ক্ষয়িষ্ণু দেহে নেই
বেঁচে থাকার সাজ
শিরে মরণের তাজ।।
২০১৪ জুলাই ২৮।
খুলনা, বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন